রাজশাহী

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আরএমপির নতুন পুলিশ কমিশনারের মতবিনিময়

রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনময় করেছেন আরএমপির নতুন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

আজ রোববার দুপুর ১টার দিকে আরএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একটি সুন্দর মহানগরী গড়ে তোলা হবে।

এর আগে কর্মরত সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নগরীর সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে সেগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নাজমুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel