রাজশাহী

রাজশাহী মহানগরীতে অস্ত্র ও মাদকসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মো. রজব আলীর ছেলে মো. সজল হোসেন (২৬) এবং শাকিল হোসেন (২৪)।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় অভিযান চালিয়ে আসামি সজল ও শাকিলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের বসতঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি এক প্রান্ত ধারালো আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুইটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত আসামি সজলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি ছিনতাই মামলা, ১টি পেনাল কোডে মামলা এবং ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এছাড়া অপর আসামি শাকিলের বিরুদ্ধে একই থানায় ২টি মাদক মামলা ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel