শীত শুরু হতেই সাইনাসের সমস্যায় ভোগেন অনেকেই। দূষণের বাড়লে বা হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার মতো কারণে এই সমস্যা হতেই পারে। সাইনাস মাথার এমন একটি ফাঁপা অংশ, যার কাজ নাকের ভেতর দিয়ে বায়ু চলাচলে সাহায্য করা।
কোনো কারণে এই সাইনাসে সংক্রমণ হলে বাতাস চলাচলে সমস্যা হয়।
তখনই শুরু হয় সমস্যা। তীব্র মাথা ব্যথা, শ্বাসকষ্টও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। সাইনাসের সমস্যা বাড়াবাড়ি জায়গায় পৌঁছে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শীতে সাইনাসের সমস্যা রুখতে কী করবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন।
পানি পান
সাইনাসের সমস্যার সহজ সমাধান অতিরিক্ত পরিমাণে পানি পান করা। বেশি করে পানি পান করলে সাইনাসের মধ্যে জমা ময়লা শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় বের করে দেয়। তাতে নাক পরিষ্কার হয় এবং ব্যথা কমে। একটু বেশি করে তরল খাবার খেলেও এই সমস্যা কমে।
বিশেষ পানীয়
এই সমস্যা কমাতে একটি বিশেষ পানীয় বানিয়ে নিতে পারেন। তার জন্য লাগবে এক চামচ অ্যাপল সাইডার ভিনেগার, অল্প আদাকুচি, লেবু, অল্প গোলমরিচ, আধ চামচ হলুদ, তিন-চার কোয়া রসুন। এগুলো একসঙ্গে নিয়ে এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন। সেই মিশ্রণটি একটু ঠাণ্ডা করে চায়ের মতো ছোট ছোট চুমুক দিয়ে খান। তাতেও সাইনাসের ব্যথা কমবে।
এতে মধুও মিশিয়ে নিতে পারেন। তাতে আরো ভালোভাবে কাজ করতে পারে পানীয়টি।
নিয়মিত ভাপ নেওয়া
সাইনাসের সমস্যা এড়িয়ে চলতে নিয়মিত ভাপ নিন। গরম পানি পাত্রে রেখে, তোয়ালে মাথায় চাপা দিয়ে সেই পাত্র থেকে ভাপ নিন। এই গরম পানিতেই কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
ভাইরাসের আক্রমণ
ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের কারণেই সাইনাসের সমস্যা হয়। তাই খাওয়াদাওয়ার আগে চোখে নাকে হাত দেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। সঙ্গে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করলে খুব ভালো হয়।
পরিবেশ পরিষ্কার
বাড়ি-ঘর পরিষ্কার রাখুন। সোফার কভার, কার্পেট, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত পরিবর্তন করুন। পোষ্যদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।