রাজশাহী

সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলায় আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরীপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য আম বাগানে গেলে, বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানালে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা।

তবে এখনো তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাপাহার থানার ওসি আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখানো তার কোনো পরিচয় শনাক্ত হয়নি। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel