রাজশাহী

সিরাজগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজ সংলগ্ন খাল থেকে নিখোঁজ শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্বজনরা জানান, গতকাল শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। আশেপাশে বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শহিদুল ইসলাম মন্ডল পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel