সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে জানায়। পরে সলঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে এনে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ একাধিক দিক বিবেচনায় নিচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।