রংপুর বিভাগ

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় মো. আবু ফেরদৌস হীরা (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার হরিশ্বর তকিপল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফেরদৌস কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও কাউনিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।

দীর্ঘদিন ধরে শিক্ষাজীবনের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন ফেরদৌস।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মিস কেসে মো. আবু ফেরদৌস হীরার বিরুদ্ধে অ্যাডভান্স ডিটেনশন পরোয়ানা জারি ছিল।পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তকিপল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরো বলেন, হীরার বিরুদ্ধে আদালতে চলমান মামলার নথিপত্র অনুযায়ী প্রশাসনিক আদেশে পরোয়ানা কার্যকর করা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি এলাকায় ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন। তাঁকে আটক করে থানায় আনার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel