রংপুর বিভাগ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

জুলাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।

এ সময় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত বহুল প্রত্যাশিত।

আমরা বিশ্বাস করি, শেখ, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আইনের শাসনের রাষ্ট্র, এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।’

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্যসচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য নুর মোহাম্মদ মিশন, মোহাম্মদ হুজুর আলী, মুরছালিন রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুস সালাম বাবলাসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel