রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল আরোহী হলেন সদর উপজেলার বেহুলা ডিহিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মো. রফিক (৬৫)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাড়ি থেকে বরেন্দ্র অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সরাসরি সংঘর্ষে রফিক আলী ঘটনাস্থলেই নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দ জানান, মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রফিক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel