রাজশাহী

৪ দফার দাবিতে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ পদে নিয়োগ, ন্যায্য বেতন-ভাতা বৃদ্ধি, জনবল নিয়োগসহ ৪ দফার দাবিতে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নাটোর চিনিকলের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ।

নাটোর চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— চিনিকলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ফিরোজ আলী, আতাউর রহমান, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিশির, প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ চিনিকলের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দাবি জানিয়ে শ্রমিক নেতারা বলেন, মৌসুমি শ্রমিক-কর্মচারীদের স্থায়ী নিজ নিজ পদে নিয়োগ দিতে হবে। তা না হলে মিলে দক্ষ জনবল তৈরি হবে না। ফলে জনবলের অভাবে কলকারখানা বন্ধ হওয়ার সম্ভবনা থাকে। পে-কমিশনের যে প্রনোদনা দেওয়া হয়েছে, তা মজুরিতে অতি দ্রুত প্রদান করতে হবে।

চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি ৭৫০ টাকা বৃদ্ধি করতে হবে। তা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের কাছে আহবান, আমাদের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করে আমাদের কাজে ফেরার সুযোগ সৃষ্টি করুন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel