রাজশাহী

জয়পুরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৯’শ ৮০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন মংলা বিজিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন।

দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাওতালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান।

সেখানে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় উল্লেখিত ইঞ্জেকশন গুলো মালিকবিহীন উদ্ধার করে হিলি কাস্টমসে জমা দেন। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা প্রয়োজন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel