খেলাধুলা

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর উদযাপনের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে ভারতের পুনে শহরের এক আইনজীবী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী ওয়াজিদ খান পুনের শিবাজি নগর পুলিশ স্টেশনে একটি লিখিত আবেদন জমা দেন। সেখানে তিনি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতে হার্দিক পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেন। আইনজীবী ওয়াজিদ খান তার আবেদনে উল্লেখ করেন, ‘এই কাজ প্রযোজ্য আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel