রংপুর বিভাগ

সৈয়দপুরে সৌদির দেয়া খেজুর মাদ্রসা, এতিমখানায় বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে সৌদি আরবের দেয়া খেজুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ খেজুর ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত।

সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে এগুলো দেয়া হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে খেজুরগুলো পাঠায় তারা।

১২ মার্চ সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর আনুষ্ঠানিকভাবে মাদরাসা, এতিমখানায় দেওয়া হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদসহ অন্যান্যরা। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ জানান, হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বরাদ্দকৃত ১৬৪ কেজি খেজুর বন্টন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel