রংপুর বিভাগ

পলাশবাড়ী পৌরসভা এলাকার দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অতিদরিদ্র-দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে স্থানীয় এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১৫শ’ ৪৯টি কার্ডধারী দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন ও সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পলাশাবড়ী পৌরসভায় সরকারি ভাবে বরাদ্দকৃত ১৫৪৯টি ভিজিএফ’র উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel