ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহতের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, নেতানিয়াহু ভালো আছেন। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর নিহতের যে খবর ছড়িয়েছে- তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানতে চান তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুর একজন সাংবাদিক। এর জবাবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ভুয়া খবর, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভালো আছেন।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করেন। এই ভিডিও ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে মনে হচ্ছে। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে সন্দেহ করেন অনেকে।
ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর ওই ভিডিওতে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন।
অনেক ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহু আসলে মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এসব খবরকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে।
এক্সের এআই চ্যাটবট গ্রোক ছয় আঙুলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, না, অন্য সবার মতো নেতানিয়াহুরও প্রতি হাতে পাঁচটি করে আঙুল আছে। ভিডিওতে তিনি পোডিয়ামে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আঙুল দিয়ে ইশারা করছিলেন। লাল বৃত্ত ও ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে, যা দেখতে অস্বাভাবিক লাগছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।