রাজশাহীর বাঘায় তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ডলি অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
জানা গেছে, অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে বাউসা ইউনিয়নের পীরগাছা মোড়ে শিমুল টেলিকমের মালিক শিমুল হোসেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল।
এ অভিযোগে পুলিশকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ডলি অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।