বিশ্ব

ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে নিয়ে এবার কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি মিত্ররা যদি উন্মুক্ত করতে সহায়তা না করে, তাহলে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। জোটের মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে।

আমরা খুব দয়ালু হয়েছি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ইউক্রেন নিয়ে তাদের সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক, তারা আমাদের সাহায্য করে কি না।

এদিন যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যুক্তরাজ্য হয়তো এক নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না।

পাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশপাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ
যুক্তরাজ্যকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেছেন, যখন আমরা মূলত ইরানের বিপজ্জনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তারা বলল, ওহ আচ্ছা আমরা দুটো জাহাজ পাঠাব, তখন আমি বললাম, আমাদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়।

ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প আরও বলেন, তিনি গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত সম্মেলন পিছিয়ে দিতে পারেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel