দিনাজপুর

হিলিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৩৪ পরিবারের মাঝে মন্ত্রীর ত্রাণ বিতরণ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ঘটিকায় হাকিমপুর উপজেলা হলরুমে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

​অনুষ্ঠানে মন্ত্রী জানান যে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৪ জনকে ঢেউটিনসহ নগদ ৩ হাজার টাকা করে, ৬০ জনকে নগদ ৫ হাজার টাকা করে এবং ২৫০ জনকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সর্বমোট ৩৩৪টি পরিবারকে এই সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
​আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী উপজেলার সেই ৩৩৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।

ত্রাণ বিতরণের আগে মাননীয় মন্ত্রী উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক। ​হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

​বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে আরও সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel