খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ২৬০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল তোষা পাটের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর–এর যৌথ উদ্যোগে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।
এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ ব্যবহারে উৎসাহিত করা এবং পাট চাষে উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।