দিনাজপুর

২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে শহরের সিএনবি মোড়ের অভিজাত একটি রেস্টুরেন্টে জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।

জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,আছিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

এছাড়াও জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার মুফতী মুহাম্মদ শোয়াইব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর সদর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সরকার, সাধারণ সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার,যুব জমিয়তের জেলা সভাপতি মাহমুদুল হাসান সানোয়ার,দিনাজপুর ওলামা দলের সাধারণ সম্পাদক মো.শাহিন আলম,দিনাজপুর যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ হাসান,জমিয়ত সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম মাযহারী, মাওলানা আব্দুল মান্নান,মো.মকবুল হোসেন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোস্তফা আল হুসাইনী,জেলা জমিয়ত সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী,পৌর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আমন্ত্রিত উলামায়ে কেরামগন ও অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ।

আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel