দিনাজপুর প্রতিনিধি।। জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী দিনাজপুর জেলার খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার ২৫ শে মার্চ ২০২৬ মডার্ণ মোড়ে দুপুর ৩টায় আরজে লাইভ বেকারী এন্ড কুইক বাইটসের আয়োজনে এবং ঢাকাস্থ দিনাজপুর সদর সমিতির সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, জেলা ফুটবল দলের ম্যানেজার মাসুদ রানা, জেলা ফুটবল দলের কোচ শামীম আহমেদ, অফিসিয়ান ইকবাল হোসেন, মামুনুর রশিদ, নুর আলম খোকন।
শুভেচ্ছা বক্তব্য আর জে বেকারী সত্ত্বাধিকারী রুবেল ও জুয়েল, ঢাকাস্থ দিনাজপুর সদর সমিতির এডহক কমিটির সদস্য ও এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার হুমায়ুন চিশতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম আমি আমার জায়গা থেকে খেলোয়ারদের সর্বোচ্চ সহযোগিতা করব। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এই জয় ছিনিয়ে এনেছেন, আশাকরি আগামীতেও আপনাদের এই প্রচেষ্টা থাকবে। দিনাজপুরে ক্রীড়া জগৎ আগামী দিনে বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করুক । দিনাজপুর জেলা ফুটবল দলকে ২লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী এসব খেলোয়াড় দিনাজপুর জেলার গর্ব। তাদের এ অর্জন নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় ক্রীড়াবিদ, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।