বিনোদন

স্বামীর পরকীয়ার অভিযোগে সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের

দুই বছর আগে পারিবারিকভাবে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানা-এর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। এই দম্পতির দুই বছরের সংসার ভেঙে গেছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন এই দম্পতি। শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এসব বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে।

সংসার ভাঙনের বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, যা শুনেছেন একদমই ঠিক শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি। রানার কথিত সম্পর্কের বিষয়ে অনুসন্ধানে কিছু তথ্য ও স্ক্রিনশট পাওয়ার কথাও জানা গেছে। জানা যায়, রানা ও তুবা একটি নির্মাণ প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন।

জানা গেছে, নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ ও শঙ্কার আবহ তৈরি হয়। এ দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

তবে পরকীয়ার অভিযোগ অস্বীকার করে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা বলেন, ‘মাসচারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।’

উল্লেখ্য, দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন মৌসুমী ও রানা। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel