কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গতকাল ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর আলাদা ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে র্যালী পূর্বক উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পল্লী বিদ্যুত সমিতি, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিণœ সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৯ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মনোজ্ঞ কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান, বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মু্িক্তযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। বিকেলে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন না করায় সাংবাদিকরা সকল অনুষ্ঠান বয়কট করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।