দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

সারা দেশে জ্বালানি তেলের সংকট মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে ৫ হাজার টন ডিজেল।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পাইপলাইনের মাধ্যমে এ তেল আনার কার্যক্রম শেষ হয়। সে সঙ্গে জ্বালানি সরবরাহের জন্য ছুটির দিন শুক্রবারেও ডিপো খোলা রাখা হয়েছে। আগামীকাল শনিবার আরও ৭ হাজার টন ডিজেল আসবে বলেও জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) দপুর ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা ৫ হাজার টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু করা হয়। এর প্রায় ৬০ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে সম্পূর্ণ ডিজেল এসে পৌঁছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানিতে পাম্পগুলোতে সরবরাহের লক্ষ্যে সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ মো. আহসান হাবিব জানান, শুক্রবার ৫ হাজার টন ডিজেল আসার মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানির তৃতীয় চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে তেল আনার ক্ষেত্রে ৪৮ থেকে প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তিন ধাপে ডিপোতে এ বছর এখন পর্যন্ত আনা হয়েছে ১৫ হাজার টন ডিজেল। সেই সঙ্গে আগামীকাল শনিবার (২৮ মার্চ) আরও ৭ হাজার টন ডিজেল আসবে বলেও জানিয়েছেন তিনি।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আট জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। পরে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সম্পন্ন হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel