রাজশাহী

পুলিশ জনবিচ্ছিন্ন হয়েছিল ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল ছিল শূন্যের কোটায়। পুলিশ জনবিচ্ছিন্ন হয়েছিল। এটা হয়েছিল কিছু মানুষের ভুল নেতৃত্বের কারণে। সেই জায়গা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।’

আইজিপি আরও বলেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তার সঙ্গে পুলিশের অন্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel