রংপুর বিভাগ

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান মিজান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​ ​সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতার মিজানুর রহমানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তবে তাকে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

​এদিকে দলীয় সূত্রের দাবি, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনার সঙ্গে মিজানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে উপজেলা জামায়াত। একইসঙ্গে মিজানুর রহমান মিজানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel