স্টাফ রিপোর্টার ॥ “সহমর্মিতা হাত বাড়াই ভালোবাসার টানে”-এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনয়তনে দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জিলা স্কুল-২০০১ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ ব্যাচের অসুস্থ্য শিক্ষার্থী মোঃ মানিক রতন এর সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান হিসেবে ৯২ হাজার টাকা প্রদান করেছে।
দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল কাদিরএর সভাপতিত্বে অনুদান প্রদান অন্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আতিয়ার রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ রামিম ইবনে নূর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবু হেনা, সাংগঠনিক সম্পাদক অমিত রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোবাস্বের হোসেন রিকু, সমিক্ষনের সম্পাদক মোঃ রুবায়াত মীর শহীদ, সাহিত্য ও গবেষনা সম্পাদক দারা আব্দুস সাত্তার, শিক্ষাা সম্পাদক সাজেদুর ইসলাম, শিক্ষার্থী তৈহিদ আরবান, প্রকৌঃ আব্দুল্লাহ আল হাদী। এসময় জিলা স্কুলের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও সম্মানীত অতিথিবৃন্দ অসুস্থ্য শিক্ষার্থী মোঃ মানিক রতন এর হাতে চিকিৎসার জন্য ৯২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
মোঃ মানিক রতন তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আমার চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা করেছে তা মানবতার বড় উদাহারণ। সম্মানীত অতিথিবৃন্দ তাদের বক্তদব্যে বলেন, মোবাইল আর সোস্যাল মিডিয়ার কারণে আমরা মানবিকও পারিবারিক বন্ধন থেকে আমরা সরে যাচ্ছি। মানুষের বিপদে পাশ দাঁড়িতে ভুলে যাচ্ছি। আমরা এই ফাউন্ডেশন আগামীতে আরও শিক্ষার্থীদের জন্য কিছু করবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রচার সম্পাদক মোফিজার রহমান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।