দিনাজপুর

প্রবীন হিতৈষী সংঘের সাধারন সভা ও নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ২৮ মার্চ শনিবার জেলা প্রশাসক চত্বরের অস্থায়ী কার্যালয়ে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারন সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোকাররম হোসেন এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যয়ের প্রতিদেন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন আজীবন সদস্য ডাঃ মোঃ হাফিজ উদ্দিন ইসলাম, ইঞ্জিনিয়র মোঃ নুর ইসলাম তুষার, মোঃ আলমগীর হোসেন, ফজলে রাব্বি, ডাঃ রইছ উদ্দীন আহমেদ।

আলোচনা শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সাধারন সভায় গত সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারন সম্পদাক মাহমুদুন্নবী চৌধুরী। কমিটির সদস্যবৃন্দ যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ ফসিউদ্দিন আহমেদ।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার শাহ-ই-মবিন জিন্নাহ, সহকারী নির্বাচন কমিশনার রুহুল আমিন, কামরুল হাসান চৌধুরী, সুলেখা বেগম ও মনোয়ারা বেগম জানান, তফসিল ঘোষনা করার পর যারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে সভাপতি পদে ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও সাধারন সম্পাদক পদে একেএম মেহেরুল্লাহ বাদলসহ নির্বাচিত ১৯ সদস্যের নাম ঘোষনা করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সচিব মোঃ তোজাম্মেল হক।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel