রংপুর বিভাগ

নওগাঁয় বজ্রপাতে ১ জনের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় জমিতে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোর থেকেই বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া হচ্ছিল উপজেলায়। সকালে ঘুম থেকে উঠে জমিতে গম কাটতে যায় আশরাফ আলীসহ পাঁচ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত এসে তাদের উপর পড়লে পাঁচজনই আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকী চারজন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel