রংপুর বিভাগ

রংপুর ঝড়ে বিচ্ছিন্ন বিদ্যুতের লাইনে নারীর মৃত্যু, আহত ৪

রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সিটি পুলিশ রফিকুল ইসলাম।

নিহত কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন, নিহতের স্বামী সাইফুল, কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগম।

সিটি পুলিশ রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলা বৃষ্টিসহ ঝড়ে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে থাকে। সকালে কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে পরিবারের বাকী সদস্যরা আসলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন।

এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel