দিনাজপুর

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৫৩ বোতল ফেয়ারডিলসহ আটক ৩

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরে র‍্যাব-১৩ এর একটি অভিযানে ৫৩ বোতল ফেয়ারডিল জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২৮ মার্চ ভোররাত ৪টার দিকে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নীম কালী মন্দির সংলগ্ন বালুবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পরেশ চন্দ্র রায় (৩৩) এর বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় পরেশ চন্দ্র রায়সহ মো. সুমন (৩৭) এবং মো. নূরে আলম (৪০) নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পরেশ চন্দ্র রায় (৩৩), পিতা: রনজিৎ চন্দ্র রায়, সাং- ভারাডাঙ্গী, থানা- বিরল; মো. সুমন (৩৭), পিতা: মৃত বাবুল হোসেন, সাং- পাটুয়াপাড়া; এবং মো. নূরে আলম (৪০), পিতা: জাহির উদ্দিন, সাং- কুসুমবি, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel