বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরায়েল) শব্দবন্ধটি যুক্ত করা হচ্ছে।
আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্টের ভিসা পাতায় কিছু পরিবর্তন আনা হচ্ছে, যার অংশ হিসেবে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি পুনর্বহাল করা হবে। এ ছাড়া পূর্ববর্তী ব্যক্তিগততান্ত্রিক চর্চার জায়গাগুলোতেও পরিবর্তন আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে এই শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল, যা বর্তমান সরকার আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
একই ব্রিফিংয়ে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনায় আজই চার্জশিট দেওয়া হচ্ছে।
যদিও বিষয়টি আদালতের এখতিয়ারাধীন, তবুও আমরা আশা করছি বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে এই বিচারকাজ সম্পন্ন হবে এবং মাননীয় আদালত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।’
এ ছাড়া, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া মেনেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে—এটাই আমরা আশা করি।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।