বিনোদন

৭ বছর পর পর্দায় ফিরেই বক্স অফিস দখলে নিল ‘স্টার ওয়ার্স’

দীর্ঘ সাত বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরল বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’। ডিজনি’র নতুন ছবি ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মুক্তির পর থেকেই বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিয়েছে।

উত্তর আমেরিকার ৪,৩০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ওয়েস্টার্ন চলচ্চিত্রটি প্রথম দিনেই আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, সিনেমাটির আয় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে। জন ফ্যাভ্রো পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল, জেরেমি অ্যালেন হোয়াইট ও সিগোর্নি উইভার।

এই সপ্তাহে বক্স অফিসে মুক্তি পেয়েছে আরো দুটি নতুন ঘরানার ছবি।

এর মধ্যে প্যারামাউন্টের আর-রেটেড হরর ছবি ‘প্যাসেঞ্জার’ প্রথম দিনেই ৩.৫ মিলিয়ন ডলার আয় করেছে। ছুটির শেষে এটি ৯ থেকে ১০ মিলিয়ন ডলার আয় করতে পারে। অন্যদিকে, নিওন-এর পরাবাস্তব কমেডি ছবি ‘আই লাভ বুস্টার্স’ প্রথম দিনে ১.৫ মিলিয়ন ডলার আয় করেছে; যার মোট আয় ৫ মিলিয়ন ছুঁতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : ভ্যারাইটি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel