দিনাজপুর

হিলিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা, সঠিক উপায়ে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং লবণ প্রয়োগ বিষয়ে এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় কসাইরা অংশ নেন।

হাকিমপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোনতাসির মামুন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পশু জবাই ও চামড়া সংরক্ষণের নানাবিধ কারিগরি দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা।

কর্মশালায় বক্তারা বলেন, পশুর চামড়া আমাদের দেশের একটি অন্যতম জাতীয় সম্পদ। অসচেতনতা ও সঠিক পদ্ধতির অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। এই অপচয় রোধে পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।

প্রশিক্ষণে মূলত তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, পশুকে শান্ত রাখা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। ​চামড়ায় যেন কোনো ধরনের কাটার দাগ না লাগে, সেভাবে সতর্কতার সাথে চামড়া ছাড়ানো। চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ের মধ্যে পরিমাণমতো লবণ প্রয়োগ করে তা সংরক্ষণের ব্যবস্থা করা।

উপস্থিত প্রশিক্ষণার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাঠপর্যায়ে এই শিক্ষার সঠিক প্রয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel