রংপুর বিভাগ

পঞ্চগড়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আব্দুল্ল্যাহ আল মতিন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে পঞ্চগড় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল্ল্যাহ আল মতিন। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ২৯ নং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। জেলা পর্যায়ে নির্বাচিত হওয়ায় এবার তিনি বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, আব্দুল্ল্যাহ আল মতিন ২০০৮ সালের ১ জানুয়ারি ২৯ নং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর সৃজনশীল শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদানের কারণে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের পাইকারপাড়া এলাকার আকছাদ আলী ও আমিনা বেগমের সন্তান। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন জেলা পর্যায়ের বাছাই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইয়াকুব আলী মিঞাসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি যাচাই-বাছাই শেষে গত ২১ মে নির্বাচিতদের নাম ঘোষণা করে।

আব্দুল্ল্যাহ আল মতিনের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং বিভাগীয় পর্যায়েও তাঁর সাফল্য কামনা করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel