আকাশপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই আয়োজন করা হয়। সচেতন জনতা সৈয়দপুরের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন ও আকরাম সিদ্দিকী, জমি মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন, সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী।
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একজন তরুণ নেতা। আমরা আশা করি সৈয়দপুরের গুরুত্ব বিবেচনা করে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে প্রাধান্য দিয়ে দ্রুত আন্তর্জাতিক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।