বগুড়ায় নকল বিভিন্ন পণ্য তৈরিসহ অনলাইনে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে মহানগরের লতিফপুর কলোনি এলাকায় সেলিনা আসরাফের মন্ডল হাউস নামের তিনতলা ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, বগুড়া র্যাব-১২ ও পুলিশ সদস্যরা।
জানা যায়, ফিরোজ কবির ফারুক নামের এক ব্যক্তি প্রায় ৯ মাস আগে ওই ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন নকল পণ্য তৈরি ও বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে নকল পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ ও নষ্ট করা হয়।
অভিযোগ রয়েছে, নিবন্ধিত বিডি হেলথ কম্পানির প্রশান্তি তেলসহ বিভিন্ন পণ্য হুবহু নকল করে বাজারজাত করা হচ্ছিল। এমনকি আসল কোম্পানির প্যাকেট ও গ্রাহকের তথ্য ব্যবহার করে নকল পণ্য সরবরাহ করা হচ্ছে।
আসল প্রশান্তি তেল-এর মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে আশ-শিফা, ঢাকার নাম ব্যবহার করা হচ্ছিল।
ভবনের মালিক জানান, ফিরোজ কবির ফারুক পরিবার নিয়ে বসবাস ও অনলাইনে ব্যবসার কথা বলে বাসা ভাড়া নেন। তিনি নিয়মিত ভাড়াও পরিশোধ করে আসছিলেন। তবে ভাড়া নেওয়া বাসায় এ ধরনের কার্যক্রম চলছিল, তা তাদের জানা ছিল না।
প্রতিষ্ঠানের কর্মীরা জানান, অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করতাম। পণ্যগুলো আসল নাকি নকল, তা আমাদের জানা ছিল না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ফিরোজ কবির ফারুক নামের এক ব্যক্তি প্রায় ৯ মাস আগে ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন নকল পণ্য তৈরি ও বাজারজাত করে আসছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে নকল পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ ও নষ্ট করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।