রাজশাহী

সিংড়ায় শিশু রামিসা সহ নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের সিংড়ায় শিশু রামিসা হত্যাকান্ডের প্রধান আসামী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি ও দেশব্যাপি নারী-শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের মুরগীহাটি রাস্তায় পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, শিশু রামিসা আমাদের মেয়ে। তার এই নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামী সোহেল রানা একজন কুলাঙ্গার, নরপিশাচ। তার দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে দেশব্যাপি নারী-শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ। সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দিঘাপতিয়া এমকে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিক, চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক, নর্থ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ আরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিলন হোসেন প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel