গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ সড়ক সতু সহ রেলওয়ে সেতু নির্মাণ এবং পুনরায় আগের মতো ট্রেন চালুর দাবিতে সাঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (২৪ মে) সাঘাটা—ফুলছড়ি উন্নয়ন সংগঠনের ডাকে এ মানববন্ধনে সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধন
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, রওশন হাবীব রোজ, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার শাহীন, জালাল উদ্দিন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জাহাঙ্গীর কবির জুয়েল, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে তিস্তামুখঘাট—বাহাদুরাবাদ সংযোগ স্থাপিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হবে। বাড়বে বাণিজ্যিক কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে বোনারপাড়া—তিস্তামুখঘাট রেলপথ চালু হলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। ফলে এ অঞ্চলের অর্থনীতি গতিশীল হবে বলে তারা মনে করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।