রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সেনা পরিচয় দেওয়া এক ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়দানকারী সেলিম সরকার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত ২টার দিকে তাকে বিশ্বরোড মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ সময় তার নিকট সেনাবাহিনীর ২টি নেমপ্লেট ব্যাজ পাওয়া যায়।

ওসি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। এর আগে ২০১১ সালেও তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রতারণা মামলা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel