রংপুর বিভাগ

রংপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শামসুদ্দিন সরকার

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রাথমিক পর্যায়ে শিক্ষা পদক-২০২৬ এ রংপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শামসুদ্দিন সরকার।

তিনি তারাগঞ্জ উপজেলার ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগেও তিনি একাধিকবার তারাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষক সমাজ ও স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি ব্যাপক প্রশংসিত।

তাঁর নেতৃত্বে ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শামসুদ্দিন সরকার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ার কুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের বাসিন্দা।

তাঁর এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শামসুদ্দিন সরকারের এই সাফল্য অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel