রংপুর বিভাগ

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা। এসময় জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে বেসরকারি এনজিওর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে নারীরা শুধু পুরুষের নয়, অনেক ক্ষেত্রে নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে একসাথে কাজ করার আহব্বান জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel