রংপুর বিভাগ

গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ব্লগ ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে নিজের ব্লগের জন্য ভিডিও ধারণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় শাওন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে গোবিন্দগঞ্জ–রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন বগুড়ার মোকামতলা এলাকার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন চলন্ত অবস্থায় ভিডিও করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel