রংপুর বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচিত কোটি টাকার জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের বেলকুচিত ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

বিকাল থেকে রাত পর্যন্ত মৎস্য বিভাগ উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে নদীতে মাছ আহরণ বন্ধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

অভিযানে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...