ইউক্রেনের খেরসন অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি শহরে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ২৭ অক্টোবর থেকে নির্দিষ্ট এলাকায় যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইউক্রেন। এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক কমান্ডের ঘোষণায় স্থানীয় সময় রাত ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা উল্লেখ রয়েছে।
এ উদ্যোগের উদ্দেশ্য হলো শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা। গার্ডিয়ান-এর ২৪ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, শহরের প্রায় দুই হাজার বাসিন্দা খাবার, পানি ও বিদ্যুতের তীব্র সংকটে রয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও ওলেশকিতে সীমিত পরিসরে যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির বাস্তবায়ন, দুই পক্ষের মধ্যে সমন্বয় এবং মানবিক কার্যক্রম কতটা নির্বিঘ্নে চলবে, তা এখনো পরিস্থিতির ওপর নির্ভরশীল।
এই ঘোষণা পুরো ইউক্রেন যুদ্ধের অবসান বোঝায় না। এটি নির্দিষ্ট এলাকার মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে নেওয়া একটি সীমিত উদ্যোগ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।