জাতীয়

মিরপুরসহ যেসব এলাকায় ফুটপাত দখল, সেখানেই অভিযান: ডিএনসিসি

রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

রোববার বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে ফুটপাত দখলমুক্ত করা হবে। একটি আধুনিক নগরী গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। মিরপুরসহ রাজধানীর যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেসব এলাকায় অভিযান চালাবে ডিএনসিসি। বাধা এলেও নগর উন্নয়নের মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

পরিচ্ছন্নতা ও সবুজায়নের মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য করে তোলার পরিকল্পনার কথাও জানান ডিএনসিসি প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এসব বাধা মোকাবিলা করে দেশের উন্নয়নে কাজ করবে।

নগর উন্নয়নে ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...