রাজশাহী

জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা যুবদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল, বশির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক সহ-সভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...