বিশ্ব

অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, গাছচাপা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর প্রাণহানির এসব খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গাছের নিচে চাপা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, অনাকাপল্লে, কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় একজন করে মারা গেছেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, বুধবার স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। উপকূল অতিক্রমের সময় অর্ণব অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপে ছিল। তখন এর একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর কেন্দ্র পুরোপুরি স্থলভাগে প্রবেশের পর শক্তি কমতে শুরু করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

পূর্বাভাস অনুযায়ী, অর্ণব উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও দুর্বল হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড় এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...