রংপুর বিভাগ

পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে ট্যালেন্ট ফেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে ট্যালেন্ট ফেস্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমমানের স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ, গণিত অলিম্পিয়ার্ড ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এ-ক্যাটাগরি (প্রাথমিক) গণিত অলিম্পিয়ার্ড ও কুইজ প্রতিযোগিতা (তৃতীয়-পঞ্চম), বি-ক্যাটাগরি (মাধ্যমিক) গণিত অলিম্পিয়ার্ড ও বিতর্ক প্রতিযোগিতা (ষষ্ঠ-সপ্তম), সি-ক্যাটাগরি (মাধ্যমিক) গণিত অলিম্পিয়ার্ড ও বিতর্ক প্রতিযোগিতা (অষ্টম-নবম), ডি-ক্যাটাগরি (উচ্চ মাধ্যমিক) গণিত অলিম্পিয়ার্ড ও বিতর্ক প্রতিযোগিতা (একাদশ-দ্বাদশ) অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় ৪ ক্যাটাগরিতে বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুন কুমার দত্ত, ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার হেনা নাসরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্বর্ণা সাহা টুসি, উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার মো. জোবায়ের ইসমাইল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর রবিউল ইসলাম ও শিক্ষক চিত্র লেখা দাস।

উপজেলা পর্যায়ে ট্যালেন্ট ফেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে হতে কুইজ ও গণিত অলিম্পিয়ার্ড গ্রুপ থেকে ৫ জন করে এবং বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...