রংপুর বিভাগ

কুড়িগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে চাচাতো দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে নেমে ডুবে যায়। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...